জনির পিঠে চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঠে চোট পেয়ে কাতর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, মানে জনি ডেপ। বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না, জনি চোট পেয়েছেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস ছবিতে অভিনয় করতে গিয়ে। ছবিতে একটি স্টান্ট নিতে গিয়েই এমন নাকাল হতে হলো ক্যাপ্টেন জ্যাককে। ব্যথা নিয়ে নাকি শুটিং করছেন সেই তিন সপ্তাহ ধরে! বললেন, ‘জঘন্য এই ব্যথা! তার পরও শুটিং করে যাচ্ছি; এর বিকল্পও যে নেই। সেটে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।’ এমন ব্যথা সত্ত্বেও জনি বরাবরই রসিকরাজ, ‘তবে ব্যাপারটিতে অভ্যস্ত হয়ে গিয়েছি, সেরে গেলে মনে হয় এটাকে মিস করব!’ ওয়েবসাইট।