জনের আপিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঘটনটা ঘটিয়েছিলেন বছর তিনেক আগে। সেই অপরাধেরই সাজা হলো এত দিন পর। জরিমানা গোনার সঙ্গে সঙ্গে ১৫ দিনের কারাদণ্ডও ভোগ করতে হবে জন এব্রাহামকে। গত বৃহস্পতিবার এই রায় দেন মুম্বাইয়ের একটি আদালত। ২০০৬ সালের ১৫ এপ্রিল জনের মোটরসাইকেল একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত হন দুজন।জন অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। বললেন, ‘একজন নাগরিক হিসেবে আইনের প্রতি পুরো শ্রদ্ধা আমার আছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি রায়ের বিরুদ্ধে আপিল করতে চাই। আমি আশাবাদী, রায় শেষ পর্যন্ত আমার পক্ষেই যাবে।’ ওয়েবসাইট।