জনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাক ব্যান্ডের জনকে অনেক দিন ব্ল্যাকের সঙ্গে দেখা যায়নি। জনের মতে, পৌনে দুই বছর। এই সময়টায় জন কী করেছেন? জন বলেন, ‘নিজেকে খোঁজার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। মাঝে কিছুদিন দেশের বাইরেও ছিলাম। আমি ব্ল্যাকের সঙ্গে নেই, তা আনুষ্ঠানিকভাবে জানাইনি। কিন্তু ব্যান্ডের অন্যদের সঙ্গে আমার বন্ধুত্ব ঠিকই আছে।’ব্ল্যাকের পর জন এবার নিজের জন্য গান তৈরি করছেন। এরই মধ্যে তৈরি হয়েছে ‘অদৃশ্য’ শিরোনামের একটি গান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন জন নিজেই করেছেন। তিনি বলেন, ‘জোবায়ের হোসেন ব্ল্যাকের জন্য নিয়মিত গান লিখতেন। তাঁর কিছু লেখা গান আছে, যেগুলো একেবারেই ধরা হয়নি। তিনি প্রয়াত হয়েছেন গত ৩ জানুয়ারি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরই লেখা একটি গান বেছে নিয়েছি।’‘অদৃশ্য’ গানটি ডিজিটাল মাধ্যমে প্রকাশ করেছেন জন। যে কেউ facebook.com/ officialjonkabir ও jonkabir.bandcamp.com ওয়েবসাইটে গিয়ে গানটি শুনতে পাবেন। এ ছাড়া গানটি আরও শোনা যাচ্ছে Google music, Spotify ও e-music-এ।জন জানান, তিনি এখনই নিজের একক সংগীতজীবন কিংবা নতুন ব্যান্ড নিয়ে ভাবছেন না। তেমন পরিস্থিতি হলে তা হতেও পারে। আর তখন নিজের একক অ্যালবামও প্রকাশ করবেন তিনি।