জনের নতুন ব্যান্ড ইনডালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কবির
জন কবির

জন কবির ব্ল্যাক ব্যান্ড থেকে সরে এসেছেন বছর দুয়েক আগে। এরপর তিনি নিজেই কিছু করার কথা জানিয়েছিলেন। জন জানান, এরই মধ্যে তাঁরা নতুন ব্যান্ড গড়েছেন। ব্যান্ডের নাম দিয়েছেন ইনডালো।
জন বললেন, ‘কোনো সময় চূড়ান্ত করে ব্যান্ড গড়া হয়নি। বন্ধুরা মিলে বাজাতে বাজাতে একসময় নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়া তৈরি হলো। সবাই মিলে একটি নাম চূড়ান্ত করা হলো। খুব বেশি দিন আগের নয়, এটা জুন মাসের ঘটনা।’
নতুন নতুন গান তৈরি শুরু করেছেন। তার মধ্যে একটি গান ‘আইএসডি’। গতকাল থেকে গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবে। ঠিকানা হলো facebook.com/Indalomen <http://facebook.com/Indalomen>।
জন জানালেন, ‘আইএসডি’ মিউজিক ভিডিওটি তিনিই পরিচালনা করেছেন। এ বছরের শেষ নাগাদ গানটি অডিও সিডি আকারে পাওয়া যাবে।  
ইনডালো ব্যান্ডের সদস্যরা হলেন ডিও হক (ড্রামস), জুবায়ের হাসান (গিটার/কণ্ঠ), বার্ট নন্দিত আড়েং (বেস/কণ্ঠ), জন কবির (গিটার/কণ্ঠ)।