জনের বিশ্বকাপ মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন এব্রাহাম
জন এব্রাহাম

ভারত ক্রিকেট আর বলিউডের দেশ। দুইয়ের মধ্যে মেলবন্ধনও জোরালো। তবে এবার বলিউড আর ফুটবল মিলছে একই মোহনায়। সামনেই যে ফুটবল বিশ্বকাপ। বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে ফুটবল পাগল জন এব্রাহাম। এবার জনের কাঁধেই ভার চেপেছে ২০১৪ বিশ্বকাপ নিয়ে ভারতে প্রচার-প্রচারণা করার।
ভারতে ব্রাজিল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে সনি সিক্স। এই চ্যানেলটিই জনকে তাদের বিশ্বকাপদূত বানাচ্ছে। জনের মিশন হলো ক্রিকেটপাগল ভারতীয়দের মধ্যে ফুটবলের জ্বরের ‘ফ্লু’ ছড়িয়ে দেওয়া। মাদ্রাজ ক্যাফে ছবির এই তারকা নিজে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের গুয়াহাটি দলের মালিক। আইএএনএস।