জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়ক রাজ্জাকের ৭৫তম জন্মদিন ছিল গতকাল ২৩ জানুয়ারি। দিনটি নানাভাবে উদ্যাপন করেছে বিভিন্ন সংগঠন আর টিভি চ্যানেল। দুপুরে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি রাজ্জাকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে। এখানে উপস্থিত ছিলেন রাজ্জাক। এরপর রাজ্জাক যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে। এখানেও রাজ্জাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁর কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন ফেরদৌস, অমিত হাসান, শাকিব খান, বাপ্পি, ইমন, বাপ্পারাজসহ অনেকে