জন্মদিন উপলক্ষে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল সাইফ আলী খানের ৪০তম জন্মদিন মুম্বাইয়ের দেওনার এলাকায় রাজ কাপুরের বাংলোতে উদ্যাপন করা হবে। কিন্তু তা পাল্টে দিলেন প্রেমিকা কারিনা কাপুর। দুজনই এক সপ্তাহের ছুটি নিয়ে পাড়ি দিলেন সুইজারল্যান্ডে। জন্মদিন আর বাকি সময়টা নিভৃতে এবং নিজেদের মতো করে কাটাতে চান দুজনে। ছবির পর ছবির শুটিং করতে করতে দুজনেই বেশ ক্লান্ত। তার ওপর মুম্বাইয়ে হই-হুল্লোড় করে জন্মদিন পালন করা ঠিক হবে না। ফিরে এসে কারিনা আবার ব্যস্ত হয়ে পড়বেন করন জোহরের উই আর ফ্যামিলি ছবির কাজ নিয়ে।