জন্মদিনে অমিতাভ পেলেন ৭০ ফুট দৈর্ঘ্যের চিত্রকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন আজ। প্রিয় মানুষটির জীবনের বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করেছেন তাঁর পরিবারের সদস্য এবং ভক্তরা। জন্মদিনে অনেকেই বিভিন্ন উপহার দিচ্ছেন অমিতাভকে। এর মধ্যে রয়েছে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল একটি চিত্রকর্মও।৭০তম জন্মদিনের স্মারক উপহার হিসেবে ৭০ ফুট দৈর্ঘ্যের চিত্রকর্মটি অমিতাভ পাচ্ছেন তাঁরই একনিষ্ঠ ভক্ত ২৬ বছর বয়সী রাজ কাপুর সিতারার কাছ থেকে। রাত-দিন পরিশ্রম করে দীর্ঘ এ তেলচিত্রটিতে অমিতাভের ব্যক্তি ও পেশাজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় চিত্রিত করেছেন রাজ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।এ প্রসঙ্গে রাজ জানিয়েছেন, ‘আমি অমিতাভ বচ্চনের একজন অন্ধভক্ত। তাঁকে এ উপহারটি দিয়ে প্রমাণ করতে চাই, আজও ভক্তদের মধ্যে তিনি কতটা জনপ্রিয়। আমি এ উপহারটি তাঁর জলসা বাসভবনে পৌঁছে দেব। চলচ্চিত্রের মতো আমার এ চিত্রকর্মেও একটি গল্প ফুটে উঠেছে। অমিতাভ বচ্চনের শৈশব থেকে শুরু করে জয়া ভাদুড়ির সঙ্গে তাঁর বিয়ে এবং “শোলে”, “জঞ্জির”, “কুলি”সহ বিভিন্ন চলচ্চিত্রের সাফল্যগাথা চিত্রিত করার চেষ্টা করেছি আমি।’