জন্মদিনে উৎসব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১১ ডিসেম্বর ৯০ বছরে পা রাখছেন দিলীপ কুমার। ভারতের কয়েকটি প্রচারমাধ্যম জানিয়েছিল, ঘটা করে দিনটি পালন করবেন প্রবীণ এই বলিউড তারকা। তবে পত্রিকাগুলোর এ খবর পড়ে চরম বিস্মিত দিলীপ ও তাঁর স্ত্রী সায়রা বানু। কারণ, এ রকম কোনো পরিকল্পনাই তাঁদের নেই। দিলীপ তাঁর ব্যক্তিগত ব্লগে লিখেছেন, ‘কয়েকটি প্রচারমাধ্যম চূড়ান্ত স্বেচ্ছাচারিতা করছে! খুব কষ্ট পেয়েছি আমরা। বন্ধু যশ চোপড়ার মৃত্যুর ধাক্কা এখনো সয়ে উঠতে পারিনি। গত বছর জন্মদিনেও আমার পাশে ছিল সে।’ এদিকে গত শনিবার শিবসেনাপ্রধান বাল থাকরেও পৃথিবী ছেড়ে চলে গেলেন। দুই বন্ধুর মৃত্যুর পর নিজের জন্মদিন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই দিলীপের। তাই সাদামাটাভাবেই কাটাবেন এবারের জন্মদিন। আইএএনএস।