জন্মদিনে এলআরবির ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘www.ablrb.net ওয়েবসাইটটি চালু করেছিলাম বছর দুয়েক আগে। কিন্তু তখন সেটি খুব একটা গোছানো ছিল না। আজ থেকে সেই পুরোনো ওয়েবসাইটটি আরও নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে শ্রোতারা ইচ্ছে করলেই এলআরবি সম্পর্কে নানা কিছু জানতে পারবেন। এমনকি আমাদের নতুন-পুরোনো গানের পাশাপাশি অপ্রকাশিত গানগুলোও তাঁরা শুনতে পারবেন। আমি মনে করি, এর ফলে কিছুটা হলেও পাইরেসি কমবে।’ বললেন এলআরবি ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু। এলআরবির আজ ২০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে থার্টি থ্রি মিউজিক ক্যাফেতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আইয়ুব বাচ্চু জানান, এই অনুষ্ঠানে এলআরবির ২০ বছরের অগ্রযাত্রা, সাফল্য-ব্যর্থতাসহ অনেক কিছুই তুলে ধরা হবে। এখানে এলআরবির নিজস্ব ওয়েবসাইটটি নতুন করে চালু করা হবে। গত ২০ বছরে এলআরবির প্রকাশিত অ্যালবামগুলো হলো: এলআরবি ১ এবং ২ (১৯৯২), হকার ও মাধবী (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), স্বপ্ন (১৯৯৬), ফেরারী মন আনপ্লাগড (১৯৯৬), আমাদের বিস্ময়! (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নাই (২০০৫) ও স্পর্শ (২০০৮)।এলআরবির বর্তমান লাইনআপ হলো: আইয়ুব বাচ্চু—গিটার ও কণ্ঠ, স্বপন—বেজ, মাসুদ—গিটার, রোমেল—ড্রামস, শামীম—সাউন্ড ম্যানেজমেন্ট।১৯৯১ সালে চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে গড়ে উঠে এলআরবি ব্যান্ড।