জন্মদিনে ওয়াইনহাউজের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৪ সেপ্টেম্বর, বুধবার ছিল খ্যাতিমান ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউজের ২৮তম জন্মদিন। প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে সর্বশেষ ধারণকৃত তাঁর একটি গান মুক্তি দেওয়া হয়। বডি অ্যান্ড সোল অ্যালবামের জন্য ওয়াইনহাউজ মার্কিন শিল্পী টনি বেনেতের সঙ্গে একত্রে গান করেছিলেন। গানটি গত ২৩ মার্চ লন্ডনের এবে রোড স্টুডিওতে রেকর্ড করা হয়। বডি অ্যান্ড সোল অ্যালবামে ১৭টি গান রয়েছে। অ্যামি ওয়াইনহাউজ ছাড়াও লেডি গাগা, মাইকেল বাবেল, কুইন লতিফা, ক্যারি আন্ডারউড ও জন মেয়রের মতো খ্যাতিমান শিল্পীদের সঙ্গে যৌথভাবে গান করেছেন টনি বেনেত। সেই গানগুলোর সংকলনই বডি অ্যান্ড সোল। এর মধ্যে ওয়াইনহাউজের সঙ্গে বেনেতের গানটিই শুধু তাঁর জন্মদিনে মুক্তি দেওয়া হলো। গত ২৩ জুলাই এমি ওয়াইনহাউজের আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এনডিটিভি।