জন্মদিনে ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী পংকজ মল্লিকের ১০৫তম জন্মদিন ছিল গতকাল ১০ মে। দিনটিকে ঘিরে শিল্পীর ভক্তরা সন্ধ্যায় কলকাতার জিডি বিড়লা সভাঘরে আয়োজন করে পংকজ স্মরণ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানেই উদ্বোধন করা হলো পংকজ মল্লিকের ওয়েবসাইট। অনুষ্ঠান শুরু হয় শ্রুতিনাটক দিয়ে। সঙ্গে ছিল এ সময়ের শিল্পীদের কণ্ঠে পংকজ মল্লিকের গান। কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণা করেন কলকাতার বিশিষ্টজনেরা। সবশেষে অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান দুর্গাবন্দনা। কাল ১২ মে কলকাতার ম্যাডক্স স্কয়ারে স্থাপন করা হবে পংকজ মল্লিকের আবক্ষ মূর্তি।