জন্মদিনে কলকাতায় মান্না দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মে ছিল প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দের ৯২তম জন্মদিন। একেবারে সাদামাটাভাবেই কলকাতায় দিনটি উদ্যাপন করেছেন মান্না দে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার একবার বাসা থেকে বের হয়েছিলেন। নিউমার্কেটে গিয়েছিলেন। একাকী কিছু কেনাকাটা করেছেন। শনিবার বিকেলে কলকাতার মহাজাতি সদনে আয়োজন করা হয় তাঁর একক সংগীতানুষ্ঠান। সেখানে গান করেছেন তিনি।কলকাতায় জন্ম হলেও মান্না দে দীর্ঘদিন দক্ষিণ ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। অনেক বছর পর এবারই কলকাতায় জন্মদিন পালন করলেন তিনি। এদিকে নয় বছর পর আবার বাংলা ছবিতে গান করেছেন মান্না দে। ছবির নাম চন্দন চামেলি। গানটির সুর করেছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। ছবিতে এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ভিক্টর ব্যানার্জি।