জন্মদিনে প্রামাণ্যচিত্র...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনিসুজ্জামানের আজ ৭৯তম জন্মবার্ষিকী। এই দীর্ঘ জীবনে অনেক উত্তাল আন্দোলন ও সংগ্রামকে তিনি ধারণ করেছেন। ভাষা আন্দোলন, অসহযোগ আন্দোলন, মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধ ও এরপরের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র আলোকযাত্রা।
কাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে দেখানো হবে শ্যামল চন্দ্র নাথ পরিচালিত এই প্রামাণ্যচিত্র। পরিচালক জানান, ২১ মিনিটের এই প্রামাণ্যচিত্রে আনিসুজ্জামানের অবদানগুলোকে সংক্ষিপ্ত আকারে ধারণ করার চেষ্টা করা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সৈয়দ শামসুল হক, বিশেষ অতিথি সেলিনা হোসেন, অতিথি আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী।