জন্মদিনে বর্ণাঢ্য সাজে চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আইয়ের এবারের জন্মদিনটি একটু অন্যভাবে উদ্যাপন করা হচ্ছে। চ্যানেল আইয়ের কার্যালয় ও অনুষ্ঠানগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। জন্মদিনের স্লোগান হলো ‘প্রতিদিন হাজারো রঙের ভিড়ে লাল সবুজের বীজ বুনে যাই’। জন্মদিন উপলক্ষে নেওয়া হয়েছে নয় দিনের কর্মসূচি। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ।সঙ্গে আরও ছিলেন সৈয়দ শামসুল হক ও অরুণ চৌধুরী। ১২ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আইতে দুটি নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে। আর এই দুটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তাঁরা।সংবাদ সম্মেলনে ১২ বছরে পদার্পণ উপলক্ষে নেওয়া বিভিন্ন আয়োজনের পাশাপাশি চ্যানেল আই কর্তৃপক্ষ ১১ বছরের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরে।