জন্মদিনে ভালোবাসায় সিক্ত কাইয়ুম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর চিত্রকর্ম বাংলায় কথা বলে, বাংলার কথা বলে—সেখানে নদী আছে, নারী আছে, কৃষক আছে, শ্রমজীবী মানুষ আছে; আছে গাছপালা, ফুল-ফল ও পাখি। তাঁর আঁকা পাখিরা চেনা ঝোপ থেকে ডেকে ওঠে, উঠোনের পাশের পেয়ারা কিংবা ডালিমগাছে বসে থাকে। তাঁর সব ছবিই দর্শকের পরিচিত, দর্শককে সহজেই স্পর্শ করে, আনন্দ দেয়।শিল্পী কাইয়ুম চৌধুরীর ৭৯তম জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর বন্ধু ও গুণগ্রাহীরা তাঁর কর্ম সম্পর্কে এসব কথা বলেন। কেউ কেউ ব্যক্তিগত স্মৃতিচারণাও করেন। গতকাল বুধবার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশন ও শিল্পীর সুহূদেরা ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে ক্যাফে ও ক্যাফের বহিরাঙ্গন নানা রঙের ফুলে সাজানো হয়েছিল। ভেতরে ও বাইরে শোভা পাচ্ছিল শিল্পীর প্রতিকৃতি।সন্ধ্যা সাতটায় লাল পাঞ্জাবি ও সাদা পাজামা পরা শিল্পী সস্ত্রীক অনুষ্ঠানস্থলে আসার সঙ্গে সঙ্গে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। শিল্পীর অনেক বন্ধু ও ভক্ত-অনুরাগী তাঁকে ফুল, কেকসহ নানা উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয়েছিল আনন্দঘন প্রীতিসম্মিলনে। শুভেচ্ছা জানাতে এসেছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাংসদ আসাদুজ্জামান নূর, মনিরুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, অলকেশ ঘোষ, হাসনাত আবদুল হাই, আবদুস শাকুর শাহ, রণজিৎ দাস, খালেদ মাহমুদ, তাজুল ইসলাম, শহীদ কবীর, কনকচাঁপা চাকমা, অদিতি মহসিন, শামা রহমানসহ আরও অনেকে। এ ছাড়া কলকাতা সীমা আর্ট গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা জানান রাখী সরকার, জাতীয় জাদুঘরের পক্ষে কিপার জাহাঙ্গীর হোসেন, কালি ও কলম-এর পক্ষে সম্পাদক আবুল হাসনাত এবং চারবেলা চারদিক-এর পক্ষে সম্পাদক নাসিমুন আরা হক শিল্পীকে শুভেচ্ছা জানান। শিল্পী কাইয়ুম চৌধুরী ১৯৩২ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তিনি চারটি একক এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন। তিনি ১৯৭৭ সালে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার’ ও ১৯৮৬ সালে ‘একুশে পদক’ লাভ করেন। আলো-শব্দে বাংলাদেশের ইতিহাসসোহরাওয়ার্দী উদ্যানে তখন সন্ধ্যা নেমেছে। কর্মব্যস্ত দিন কাটিয়ে অনেকে বিশ্রাম নিচ্ছিলেন। দলে দলে ভাগ হয়ে আড্ডা দিতে দেখা গেল নানা বয়সের মানুষকে। হঠাৎ করে আলোর দেখা মিলল সদ্য উন্মুক্ত স্বাধীনতাস্তম্ভ থেকে। নানা রকমের শব্দে সচকিত হলো পুরো এলাকা। এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেকে ছুটে গেলেন সেখানে। দেখলেন, আলো ও শব্দের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস। আলো, ছবি ও কোরিওগ্রাফির মাধ্যমে উপস্থাপিত প্রদর্শনীর শিরোনাম ‘বাংলাদেশের হূদয় হতে’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভে উন্মুক্ত প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে ক্রিয়েশনস আনলিমিটেড ও গৌরবের প্রান্তর। টানা ৩২ মিনিটের প্রদর্শনী। এই ৩২ মিনিটে স্বাধীনতাস্তম্ভের দেয়ালজুড়ে বিশাল ক্যানভাসে আলো আর শব্দের খেলায় ফুটে উঠেছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো দেখানো হয়েছে সেখানে। দর্শক বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে দেখেছে বাঙালির ইতিহাস। আলো-শব্দের পাশাপাশি ছিল ৭০ জন অভিনয়শিল্পীর কোরিওগ্রাফি।‘বাংলাদেশের হূদয় হতে’র পরিকল্পনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক।