জন্মদিনে মায়ের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল অনেক আগেই। ছাড়াছাড়ির পর মেয়ে প্যারিস জ্যাকসনকে মাইকেলের হাতেই তুলে দিয়েছিলেন ডিবি রোয়ি। তাই প্যারিসও খুব বেশি মায়ের সঙ্গ পায়নি। এবার নিজের ১৫তম জন্মদিনে মাকে পাশে পাচ্ছে প্যারিস। নিঃসন্দেহে এটা বড় আনন্দের খবর তার জন্য। সংবাদমাধ্যমের কাছে মাইকেল-কন্যা বলেছে, মায়ের সঙ্গে সময় কাটানোর সময় থাকবে না কোনো নিরাপত্তারক্ষী। আর বিগত কয়েক মাসে বেশ কয়েকবার দেখা-সাক্ষাৎ করেছে মায়ের সঙ্গে। এএনআই।