জন্মদিনে সজল ও তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল ও তিশা
সজল ও তিশা

জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তিশা ও সজলের জন্মদিন আজ ২০ ফেব্রুয়ারি। জন্মদিন নিয়ে সজল ও তিশা কথা বলেছেন প্রথম আলো ডটকমের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন নাইস নূর।

তিশা জানিয়েছেন, জন্মদিনে আজ কোন শুটিং করছি না। বাসাতেই আছি। জন্মদিনের আজ তেমন কোনো উপহার পাইনি। শুধু ফুল আর কেক পেয়েছি। তবে আমি মনে করি, এবারের জন্মদিনে একটা সেরা উপহার পেয়েছি। তা হল আমার মত একজন অতি সাধারণ অভিনেত্রীকে কথাসাহিত্যিক আনিসুল হক এবারের বইমেলায় একটি বই উত্সর্গ করেছেন। বইটির নাম ‘ভালোবাসা তোমাকে দিলাম’।

আমার এই অভিনয় জীবনে আমি অনেক উপহার পেয়েছি কিন্তু বলতে পারেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হল এটি। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। সত্যি এটা আমার জন্য অনেক বড়

সম্মান। এই আনন্দেই জন্মদিন কাটছে আমার।

জন্মদিনের অনুভূতি সর্ম্পকে অভিনেতা সজল বলেন, জন্মদিন আমার কাছে বিশেষ একটি দিন। এই দিন আমি কোন শুটিং রাখি না। পুরো সময় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিবারকে দিই। আর নিজের জন্য আলাদা সময় রাখি।

জন্মদিনের আগের রাত থেকে গিফট পেতে শুরু করেছি। ভক্তরা বরাবরের মতো এবারেও উপহার ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সজল বলেন, সব মিলিয়ে বলবো ভালোই কাটছে আমার জন্মদিন। আমার জন্য দোয়া করবেন আগামীতে আমি যেন অনেক ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।