জন্মদিনে সালমানের বাড়িতে ক্যাটরিনা!
১৫ জুলাই ছিল বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন। এ উপলক্ষে বাড়ির কাছের একটি চায়নিজ রেস্টুরেন্টে পার্টির আয়োজন করেছিলেন তিনি। এতে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন অর্জুন কাপুর (বনি কাপুরের ছেলে), অয়ন মুখার্জি, কবির খান ও আলভিরা অগ্নিহোত্রি (সালমান খানের ছোট বোন)। শুধু তাঁদের সঙ্গেই নন, জন্মদিন উপলক্ষে ক্যাটরিনা কাইফ সময় কাটিয়েছেন সালমান খানের সঙ্গেও। সালমান খানের ব্যান্ডস্টান্ডের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঠিক দুপুর বেলা হাজির হন ক্যাটরিনা। সালমানও ঠিকভাবে তাঁকে খাতির-যত্ন করতে ভুলেননি। কিমা-পাভ, রাজমা-চাওয়াল এবং আরও নানা পদের খাবারের আয়োজন করেছিলেন প্রিয় মানুষ ক্যাটরিনার জন্য। তবে সন্ধ্যায় ব্যক্তিগত সহকারীকে নিয়ে ‘এক থা টাইগার’ ছবিটি দেখেন ক্যাটরিনা।জানা গেছে, জন্মদিনের পরের দিন ১৬ জুলাই ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির প্রচারের কাজে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ওয়েবসাইট