জন্মদিনে সুইজারল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বলিউড অভিনেতা সাইফ আলী খান ৪০ বছরে পা দিলেন। কথা ছিল সাইফের এবারের জন্মদিনটা মুম্বাইয়ের দেওনার এলাকায় কাপুর পরিবারের বাংলোতেই পালন করা হবে। কিন্তু শেষ পর্যন্ত মত পাল্টালেন প্রেমিকা কারিনা কাপুর। দুজনই সিদ্ধান্ত নিলেন এক সপ্তাহের ছুটি নিয়ে পাড়ি দেবেন সুদূর সুইজারল্যান্ডে। কারণ জন্মদিনের এবারের সময়টা তাঁরা একান্তে কাটাতে চেয়েছিলেন। তাই সাইফের জন্মদিনের সুযোগটা কাজে লাগালেন কারিনা।ছবির পর ছবির শুটিং করতে করতে ক্লান্ত তাঁরা। এর ওপর মুম্বাইয়ে হই-হুল্লোড় করে জন্মদিন পালন করা ঠিক হবে না বলে মনে করেন দুজনই। এরচেয়ে কিছুদিন সুইজারল্যান্ডের প্যালেস হোটেলে কাটানোই ভালো বলে মনে করেন তাঁরা। সুইজারল্যান্ডের এ স্থানটি সাইফ-কারিনা দুজনেরই প্রিয় স্থান। সেখান থেকে ফিরে এসেই কারিনা আবার ব্যস্ত হয়ে পড়বেন করন জোহরের ছবি ‘উই আর ফ্যামেলি’ নিয়ে।