জন্মদিনে সেলিম আল দীন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের ‘বাদলধারা হলো সারা, বাজে বিদায়সুর’ গানটি সেলিম আল দীনের নিমজ্জন নাটকে হয়ে যায় ‘বাদল ধারা সাঙ্গ হলে বিদায় সুর বাজে’। তেমনই রবীন্দ্রনাথের ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার’, ‘পথের শেষ কোথায়, কী আছে শেষে’ কিংবা ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানগুলো তাঁর লেখায় পায় নতুন রূপ।
নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকীতে সেলিম আল দীন ফাউন্ডেশন আয়োজন করেছিল জন্মস্মরণ অনুষ্ঠান। সেখানে ‘রবীন্দ্রভুবনে সেলিমের ভ্রমণ’ অনুষ্ঠিত হয় নাট্যশিল্পী শিমূল ইউসুফের পরিচালনা ও ঢাকা থিয়েটারের পরিবেশনায়। গতকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এ অনুষ্ঠানে ‘সেলিম আল দীন পদক ১৪২১’ দেওয়া হয় বাংলাদেশ গ্রাম থিয়েটারকে।
এ ছাড়া গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জহির রায়হান মিলনায়তনে মঞ্চায়ন করেছিল সেলিম আল দীনের নাটক মুনতাসীর। আজ সন্ধ্যায় একই জায়গায় মঞ্চায়িত হবে সেলিম আল দীনের নাট্যরীতি অনুসারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি।