জন্মদিনে সোনমের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুন ২৭-এ পা রাখছেন সোনম কাপুর। এবারের জন্মদিন উদ্যাপন একটু অন্য রকমভাবে করার কথা ভেবে রেখেছেন অনিলকন্যা। কেক কাটাকাটি বা জমকালো পার্টি নয়, সোনম জন্মদিন পালন করবেন স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের পাশে দাঁড়িয়ে। বলিউডের এই তারকার খুব কাছের একজন প্রাণ হারিয়েছেন এই মরণব্যাধির কবলে পড়ে। তাই ফ্যাশন ম্যাগাজিন এলের উদ্যোগে স্তন ক্যানসারবিরোধী প্রচারণায় শুভেচ্ছাদূত হিসেবে আছেন আন্তরিকভাবে। জন্মদিনের প্রাক্কালে কাছের মানুষগুলোর উদ্দেশে বললেন, ‘এবারের জন্মদিনে বন্ধু, পরিবার এবং ভক্ত, যাঁরা আমাকে উপহার দেওয়ার কথা ভাবছেন, তাঁদের কাছে একটাই চাওয়া—স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য গঠিত তহবিলে সহযোগিতা করুন।’ এনডিটিভি, টিএনএন।