জন্মদিনে ৮৫ পাউন্ডের কেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এখন মুম্বাইয়ে শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন। আজ ৮ সেপ্টেম্বর তাঁর ৮৫তম জন্মদিন উদ্যাপন করা হবে। এ দিনটিকে সাড়ম্বরে পালনের জন্য উদ্যোগ নিয়েছে আসামের হেরিটেজ নর্থ-ইস্ট। এ উপলক্ষে রাজধানী গুয়াহাটির আইটিএ সেন্টারে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এখানেই কাটা হবে জন্মদিনের ৮৫ পাউন্ড ওজনের কেক। কেকটি তৈরি করা হয়েছে একটি হীরকের আকৃতিতে। থাকছে তিনটি রং—নীল, হলুদ ও হালকা সবুজ। কেকটি তৈরি করেছে গুয়াহাটির রিপোজ বেকারি।