জন্মদিনে, 'হৃদয়ের গহিনে তারেক মাসুদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হৃদয়ের গহিনে তারেক মাসুদ’ অনুষ্ঠানের দৃশ্য
‘হৃদয়ের গহিনে তারেক মাসুদ’ অনুষ্ঠানের দৃশ্য

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৫৯তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তাঁর স্মরণে একটি অনুষ্ঠান। ‘হৃদয়ের গহিনে তারেক মাসুদ’ নামের এ অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন তাঁরই ভাই হাবিবুর রহমান। বিশেষ এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন রোকেয়া প্রাচী এবং অতিথি হিসেবে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
অনুষ্ঠানটি সম্পর্কে হাবিবুর রহমান বলেন, এখানে তারেক মাসুদের ছেলেবেলা, নিজের গ্রাম, শিক্ষাজীবন নিয়ে বেশ কিছু তথ্যচিত্র দেখানোর পাশাপাশি তাঁর স্বনামধন্য চলচ্চিত্রকার হয়ে ওঠা নিয়ে আলোচনা করবেন অতিথিরা।
অনুষ্ঠান প্রচারিত হবে আজ বিকেল সাড়ে পাঁচটায়।