জন্মদিনের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী ও ছেলের সঙ্গে অপূর্ব
স্ত্রী ও ছেলের সঙ্গে অপূর্ব

২৭ জুন ছিল অপূর্বর জন্মদিন। ওই দিনই পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। অপূর্বর মতে, ‘এটা আমার জন্মদিনের সেরা উপহার।’

গত শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অপূর্বর স্ত্রী নাজিয়া হাসানের অস্ত্রোপচার করা হয়। অপূর্ব ও নাজিয়া তাঁদের ছেলের নাম রেখেছেন জাইয়ান ফারুক আয়াশ।

গতকাল শনিবার সকালে অপূর্ব জানান, তাঁর স্ত্রী ও সন্তান সুস্থ আছে। আপাতত তিনি কোনো নাটকের কাজ করছেন না। এই সময়টা স্ত্রী আর সন্তানের পাশেই থাকছেন।