জন্মদিনের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের উপহার হিসেবে স্বামী ফাহাদের কাছ থেকে ভুটান ভ্রমণের বিমানের টিকিট পেলেন পূর্ণিমা। পূর্ণিমা জানালেন, জন্মদিনের আগেই তাঁকে চমক দেওয়ার জন্য এমন আয়োজন করেছিলেন ফাহাদ। ১১ জুলাই ছিল পূর্ণিমার জন্মদিন। তার আগের রাতে ফাহাদ বাসায় কেক কেটে জন্মদিন উদ্যাপন করেই টিকিট ধরিয়ে দিলেন। আর বললেন, সকালে ভুটান যাচ্ছি আমরা। পুরো ব্যাপারটি বেশ উপভোগ করেছেন পূর্ণিমা। ভুটান যাওয়ার আগে তিনি বললেন, ‘ওর এই উপহারটা সত্যি আমাকে অনেক আনন্দিত করেছে। কাজের ব্যস্ততায় বাইরে যাওয়া ভুলেই গিয়েছিলাম। এবার কয়েকটা দিন একদম নিরিবিলি থাকার সুযোগ পাব।’