জন্মদিনের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর চালচলন, পছন্দ-অপছন্দ সবই ভক্তদের নখদর্পণে। প্রিয় তারকার প্রিয় জিনিসটির খোঁজ শুধু ভক্তরাই না, বড় তারকারাও যে রাখেন, এবার তারই প্রমাণ পাওয়া গেল। প্রিয়াঙ্কার জন্মদিনে দামি একটি গিটার উপহার দিলেন শাহরুখ খান। বাদ্যবাজনার সঙ্গে বাদ্যযন্ত্র জিনিসটাও যে প্রিয়াঙ্কার পছন্দের তালিকায়, সেটা শাহরুখের অজানা ছিল না। গত রোববার রাতে ফিল্মিস্তান স্টুডিওতে রা ডট ওয়ান ছবির শুটিং শেষে গিটারটি প্রিয়াঙ্কার হাতে তুলে দেন শাহরুখ। ওয়েবসাইট।