জন্মদিনের কেক গায়েব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাটি বিচিত্র তো বটেই। একদম যাকে বলে হাসবেন না কাঁদবেন, প্যারিস হিলটনের অবস্থা তা-ই। ঘটনাটা এমন—নিজের জন্মদিনে হলিউড হিলসের একটি বাড়িতে জমজমাট এক পার্টির আয়োজন করেছিলেন প্যারিস হিলটন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে কীভাবে যেন ঢুকে পড়েন পাজ নামের একজন। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে সফলভাবে দুই হাজার ডলার দামের কেকটি নিয়ে সটকে পড়েন তিনি। চৌর্যবৃত্তি করে মোটেও লজ্জিত নন পাজ। নিজের ফেসবুকে তিনি নিজেই সদম্ভে ঘোষণা দিয়েছেন তাঁর এই চুরির ঘটনা। ওয়েবসাইট।