জন্মশতবর্ষে আবু জাফর শামসুদ্দীন
তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী একজন প্রগতিশীল লেখক। উদার দৃষ্টিভঙ্গি, গভীর মানবিকতাবোধ ও সমাজপ্রগতির ভাবনা ছিল তাঁর চরিত্রের বিশেষ দিক। আবু জাফর শামসুদ্দীনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সম্পর্কে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আবু জাফর শামসুদ্দীন জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে আবু জাফর শামসুদ্দীনের তিনটি বইয়ের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন সংস্করণ প্রকাশিত হয় সাহিত্য প্রকাশ থেকে। বই তিনটি হচ্ছে: পদ্মা মেঘনা যমুনা, মধ্যপ্রাচ্য, ইসলাম ও সমকালীন রাজনীতি ও ভাওয়ালগড়ের উপাখ্যান।অনুষ্ঠানে আনিসুজ্জামানের সভাপতিত্বে ‘আবু জাফর শামসুদ্দীন ও তাঁর সময়’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন সনৎকুমার সাহা। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিকান্দার দারা শামসুদ্দীন। সূচনাসংগীত ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ পরিবেশন করেন মিতা হক। অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্য প্রকাশের পরিচালক ও প্রাবন্ধিক মফিদুল হক।স্মারক বক্তৃতায় সনৎকুমার সাহা বলেন, ‘আবু জাফর শামসুদ্দীনের জন্ম ১৯১১ সালে, জীবনাবসান ১৯৮৮ সালের ২৪ আগস্ট; বিশ শতকের চার ভাগেরও বেশি সময়জুড়ে বেঁচে ছিলেন। সমাজ-সংসার থেকে তিনি কখনো দূরে সরেননি। বাস্তব পরিবেশ তাঁকে আষ্টেপৃষ্ঠে বেঁধেছে। শুরু থেকেই নিজের মেধা ও মননের ওপর আস্থা রেখে অগ্রসর হয়েছেন। যুক্তির সঙ্গে মানবিক বোধকে মিলিয়েছেন। চিন্তার মুক্তি ও চিন্তার দায়িত্ব—এই দুটোকেই সমান গুরুত্ব দিয়েছেন। শুধু ব্যক্তিগত নয়, জাতি-ধর্ম-সম্প্রদায়ের ক্ষুদ্র স্বার্থের গণ্ডি তিনি অবলীলায় অতিক্রম করেছেন।’গান ও আলোচনায় রবীন্দ্রনাথ ‘চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’, ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’—রবীন্দ্রনাথের গানের বাণীসংবলিত তাঁর নানা বয়সের বেশ কিছু প্রতিকৃতি শোভা পাচ্ছে জাতীয় জাদুঘরের মূল ফটক থেকে শুরু করে সুফিয়া কামাল মিলনায়তনের ভেতর ও বাইরে। গতকাল মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র একাডেমি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সভাপতিত্ব করেন এম আজিজুর রহমান। ‘রবীন্দ্রমানসে আধ্যাত্মিকতা’ শিরোনামের প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর বলেন, ‘জীবন ও জগৎকে উপেক্ষা করে তিনি জীবনে পরম শান্তি লাভের প্রত্যাশা করেননি। তিনি চেয়েছেন মানুষে মানুষে বিশ্বাস স্থাপন করে পৃথিবীতে স্বর্গসুখ আনতে।’ অনুষ্ঠানে গান করেন সংগীত পরিবেশন করেন অনামিকা ত্রিপুরা, শান্তা করিম ও অনিমা রায়। শচীন দেববর্মন সংগীত উৎসবকাল বৃহস্পতিবার থেকে চতুর্থবারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী শচীন দেববর্মন সংগীত উৎসব। সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এতে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সংগীতশিল্পীরা শচীন দেবের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন। নৃত্য পরিবেশন করবেন দুই দেশের নৃত্যশিল্পীরা।গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান বহ্নিশিখার সাধারণ সম্পাদক রূপু খান। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং উৎসবের পৃষ্ঠপোষক ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। রংপুরে নাট্যোৎসব নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় রংপুরে গ্রুপ থিয়েটারের আয়োজন করে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় টাউন হলে রংপুর থিয়েটারের নাটক কীর্ত্তন মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ফারহান শাহীল লিয়ন ও সরকার অভি। গতকাল দ্বিতীয় দিনে হলে দর্শক সমাগমও বেশ ভালো ছিল। নাটকটির ‘জমিদার’ চরিত্রে নূর আলমের অভিনয়ের প্রশংসা করে দর্শক। আলোক ও মঞ্চ পরিকল্পনা ছিল ভালো। আবহসংগীতও প্রশংসনীয়।