জভোভিচ চোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প বয়সে চুরিবিদ্যায় নাম করেছিলেন মিলা জভোভিচ! একবার নাকি গ্রেপ্তারও হয়েছিলেন ক্রেডিট কার্ড চুরির দায়ে। এমন তথ্য ফাঁস করলেন জভোভিচ স্বয়ং! এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমার মনে হয়, ছোটবেলায় আমি খুব দুষ্টু একটি মেয়ে ছিলাম। আমরা বন্ধুরা সব সময় আইন ভঙ্গ করতাম। বাসে উঠতাম টিকিট না কেটেই। একবার আমরা একটি ওয়ালেট পেলাম। সেখানে ক্রেডিট কার্ড ছিল। এক ছুটির দিনে সেটি ব্যবহার করেই ফেঁসে গেলাম। গ্রেপ্তার করা হলো আমাদের।’ তারকা বনে যাওয়ার পর এমন সত্য উচ্চারণে মোটেও দ্বিধাগ্রস্ত ছিলেন না জভোভিচ। বন্ধুদের সঙ্গে অমন হই-হুল্লোড়ে কাটানো দিনগুলো ভেবে লজ্জা পেলেও মনে সুখের একটা দোলাও তো দিয়ে যায়! আইএএনএস।