জমে উঠেছে অ্যাডর্নের চৈত্রসংক্রান্তির বই উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ জমে উঠেছে অ্যাডর্ন পাবলিকেশনের চৈত্রসংক্রান্তির বই উত্সব। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে গত ২৯ মার্চ শুরু হয়েছে এই উত্সব। এতে বই বেচাকেনার পাশাপাশি চলছে লেখক-পাঠক আড্ডা ও বই নিয়ে আলোচনা।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে ছিল পারভিন আক্তারের উপন্যাস নোঙ্গর নোনাজলে নিয়ে আলোচনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক রেজাউর রহমান। আলোচক ছিলেন মুহম্মদ নূরুল হুদা, খায়রুল আলম, ফারুক মাহমুদ, আতা সরকার, জয়নাল হোসেন, সৈয়দ লুত্ফুল হক, সৈয়দ ইকবাল, রবিউল আলম, সৈয়দ জাকির হোসাইন প্রমুখ।
১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় অ্যাডর্নের দেড় যুগ পূর্তিতে গণগ্রন্থাগার অধিদপ্তরের দোতলার সেমিনার কক্ষে নবীন-প্রবীণ লেখক-পাঠকেরা মিলিত হবেন ‘আড্ডা শুধু আড্ডা’ শীর্ষক আয়োজনে। বই উত্সব শেষ হবে ১৩ এপ্রিল।