জমে উঠেছে একাত্তরের 'ক্রিকেট কার্নিভাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট কার্নিভাল
ক্রিকেট কার্নিভাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে একাত্তর টেলিভিশনে প্রচারিত হচ্ছে টক শো ‘ক্রিকেট কার্নিভাল’। এরইমধ্যে অনুষ্ঠানটি দারুণ সাড়া ফেলেছে দর্শকদের ভেতর। শুধু তাই নয়, সম্প্রতি প্রকাশিত টেলিভিশন রেটিং পয়েন্টেও (টিআরপি) সেরা টক শো হিসেবে নির্বাচিত হয়েছে অনুষ্ঠানটি।

একাত্তর টেলিভিশনে ‘ক্রিকেট কার্নিভাল’ প্রচারিত হচ্ছে প্রতিদিন দুপুর ২.৩০ ও সন্ধ্যা ৬.০৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন ফাহিম রহমান ও রাইসা।

‘ক্রিকেট কার্নিভাল’ প্রযোজনা করেছেন সিকদার লোটাস সবুজ। তিনি জানিয়েছেন, সব বয়সী ক্রিকেটপ্রেমী দর্শকের কথা বিবেচনা করেই ‘ক্রিকেট কার্নিভাল’ অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। এর প্রচার শুরুর পর থেকেই দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া মিলছে। এ ছাড়া কুইজেও প্রচুর দর্শক অংশ নিচ্ছেন।

একাত্তর টেলিভিশনে ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এতে স্থান পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-সংশ্লিষ্ট নানা বিষয়। থাকছে কুইজও। ফাইনাল ম্যাচের কুইজ বিজয়ীর জন্য থাকছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিমান টিকিট।