জমে উঠেছে পথনাটক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত পথনাটক উত্সবের তৃতীয় দিনে গতকাল নাট্যরথের কাঁটাতারে নীল পদ্ম নাটকের একটি দৃশ্য  ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত পথনাটক উত্সবের তৃতীয় দিনে গতকাল নাট্যরথের কাঁটাতারে নীল পদ্ম নাটকের একটি দৃশ্য ছবি: প্রথম আলো

‘পথনাটকেই লড়াই আমার অসাম্প্রদায়িক দেশ গড়ার’ স্লোগানে শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে বাংলাদেশ পথনাটক উৎসব। বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত এ উৎসবের তৃতীয় দিন ছিল গতকাল সোমবার। বিকেল চারটার পর থেকে শুরু হয় এ দিনের পরিবেশনা। রাত নয়টা পর্যন্ত তৃতীয় দিনে পরিবেশিত হয় ছয়টি পথনাটক। শুরু হয় মৈত্রী থিয়েটারের বর্ণচোরা নাটক দিয়ে। এরপর আরণ্যক নাট্যদল উপস্থাপন করে আগুনের ডালপালা। প্রাচ্যনাট পরিবেশন করে মহাবিদ্যা। কুমিল্লার চৌকস নাট্যসম্প্রদায় উপস্থাপন করে আদাব।