জমে উঠেছে মৃত্তিকালগ্ন নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেইমা নাটকের একটি দৃশ্য
লেইমা নাটকের একটি দৃশ্য

মণিপুরি সুর আর বাদ্যযন্ত্রে আবহ তৈরি করে চলেছেন একদল শিল্পী। এ সবকিছুই নাটকের অংশ। নাটকের নাম লেইমা। নাটকটির নামচরিত্রের ‘লেইমা’ একজন নারী। ফেদেরিকো গার্সিয়া লোরকা তাঁর নাটকে স্পেনের আর্থসামাজিক প্রেক্ষাপটে ‘ইয়ের্মা’ নামের এক বিবাহিত নিঃসন্তান নারীর যে মনোজগতের দৃশ্যকল্প তৈরি করেছেন, তরুণ নির্দেশক শুভাশিস সিনহা তাকেই নাটকে নিয়ে এসেছেন।
প্রথম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসবের দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে এ নাটকের প্রদর্শনীতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। নাটকটির পর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আসামের পূর্বরঙ্গ সাংস্কৃতিক দল পরিবেশন করে আরেকটি নাটক। দর্শকদের কাছে এ দুই নাটকের সংলাপ দুর্বোধ্য মনে হলেও নাটকের নিজস্ব যে একটি ভাষা আছে, তাকে অবলম্বন করে এগিয়েছেন নির্দেশক।
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন শুরু হয় সেমিনারের আলোচনা দিয়ে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ‘সেথায় এক পড়শি বসত করে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে নন্দন মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সবার জন্য উন্মুক্ত এ পরিবেশনায় অংশ নেন আসামের স্ততি গ্রুপ, বাংলাদেশের য়ামুক, ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা।