জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনের পরের দিনই জমে উঠেছে আন্তর্জঅতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল রোববার উৎসবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারের পাশাপাশি সবগুলো মিলনায়তনে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৬টি দেশের ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হলে গতকাল প্রদর্শিত হয়েছে বাংলাদেশের ইচ্ছেপূরণ, কুরিয়ার বয়, চীনের মাই ওয়াইফ ইজ এ ক্যাট। দুপুরে দেখানো হয় বাংলাদেশের গিটার, আনটাইটেলড, শখের ঘুড়ি, পেরিকিউলাম, বিহাইন্ড দ্য স্টোরি, দ্য লাইফ পেইজ, ভারতের মেলাওয়া, দ্য ফরবিডেন স্টোরি ও জার্মানির মিনেশ। বিকেল চারটায় ছিল বাংলাদেশের ‘দ’তে দেশপ্রেম ‘ধ’তে ধর্ম, ইতালির ভোলতি ইত্যাদি চলচ্চিত্র।