জমে উঠেছে ‘ভাঙ্গাগড়া নাট্যো ৎ সব’
বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম সূতিকাগার বাংলাদেশ মহিলা সমিতির ‘নীলিমা ইব্রাহিম মিলনায়তন’। চার দশকের নাট্যচর্চার কেন্দ্রবিন্দু এই মঞ্চ। মহিলা সমিতি কর্তৃপক্ষ মঞ্চটিকে আধুনিক করতে চায় বলে সম্প্রতি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। স্মৃতির এই মঞ্চটি ভেঙে ফেলার আগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শেষবারের মতো এ মঞ্চে আয়োজন করেছে ‘ভাঙ্গাগড়া নাট্যো ৎ সব’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নাট্যো ৎ সব। গত বৃহস্পতিবার শুরু হওয়া উ ৎ সবের গতকাল শনিবার ছিল তৃতীয় দিন। তৃতীয় দিন সন্ধ্যায় বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়েছে এই মঞ্চে।গতকাল পরিবেশিত হয় ১০টি নাটকের কোলাজ। এর মধ্যে ছিল নান্দনিক নাট্য সম্প্রদায় নৃপতি, দৃশ্যপট সক্রেটিসের জবানবন্দি, থিয়েটার (বেইলি রোড) এখনো ক্রীতদাস, বাংলাদেশ থিয়েটার সি মোরগ, নগরি নাট্যগোষ্ঠী বিব্রত আদালত, পদাতিক নাট্য সংসদ (বাংলাদেশ) জল বালিকা, নাট্যধারা রথের রশি, বরিশালের শব্দাবলী ফণা, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় পেজগি এবং চট্টগ্রামের নান্দিমুখ মঞ্চস্থ করে বেলা শেষের গল্প।আজ রোববারও মঞ্চস্থ হবে ১০টি নাটকের কোলাজ। বহুবচন থিয়েটার তিন পয়সার পালা, দেশ নাটক দর্পণে শর ৎ দশী, সুবচন নাট্য সংসদ রাষ্ট্র বনাম, পদাতিক নাট্য সংসদ (টিএসসি) বেদের মেয়ে, থিয়েটার (তোপখানা রোড) যুদ্ধ এবং যুদ্ধ, মহাকাল নাট্য সম্প্রদায় ঘুম নেই, ঢাকা থিয়েটার মঞ্চ সাধারণ গল্প, গণনাট্য কেন্দ্র বাস্তুভিটা, সংলাপ গ্রুপ থিয়েটার আদম সুরত এবং নাট্যচক্র মঞ্চস্থ করবে ভদ্দরনোক।লা গ্যালারিতে ‘সময় অসময়ের গল্প’ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গত শুক্রবার শুরু হয়েছে শিল্পী জেবুন নাহার নাইমের চতুর্থ একক চিত্র প্রদর্শনী। সময় অসময়ের গল্প শিরোনামে সন্ধ্যায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ফরিদা জামান।শিল্পী জেবুন নাহার নাইমের চিত্র প্রদর্শনীটিতে মূলত নারী ও বৃক্ষ—এ দুটি বিষয় প্রাধান্য পেয়েছে। নারী সারা জীবনই সৌন্দর্যের প্রতীক। অন্যদিকে বৃক্ষের আছে নানা ভঙ্গিমা, সঙ্গে ফুলের সৌন্দর্য।ছবিগুলোতে নারী কখনো সুখী, কখনো ভাবুক, কখনো বিরহিনী, কখনো একাকী। আর শিল্পীর ক্যানভাসে বৃক্ষগুলো মনে হয় দুলে দুলে সময়কে ব্যক্ত করছে। এ প্রদর্শনী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।ময়মনসিংহে গজলসন্ধ্যাময়মনসিংহ অফিস জানায়, কাহি দূর যাব দিন ঢাল যায়ে, হাঙ্গামা হ্যায় কিউ বরপা, চুপকে চুপকে রাতদিন, হোটোসে ছুলো তুম, চান্দি য্যায়সে রঙ হ্যায় তেরা, যোওয়াদা কিয়া রো—মন ছুঁয়ে যাওয়া এমন ১৫টি গজল পরিবেশন করে ময়মনসিংহের সংগীতপিপাসুদের জয় করে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী মোহাম্মদ শোয়েব। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের একটি আবাসিক হোটেলে তাঁর পরিবেশিত গজলের আসরে উপস্থিত ছিলেন দুই শতাধিক সংগীতপ্রেমী।শ্রোতাদের বিশেষ অনুরোধে শিল্পী শোয়েব নজরুল ইসলামের গানসহ বেশ কিছু বাংলা গানও পরিবেশন করেন।উল্লেখ্য, মোহাম্মদ শোয়েব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গসংগীতে ডিগ্রি নিয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।