জয়নুল, জসীম, আলমুতী জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম, পল্লিকবি জসীমউদ্দীনের ১১১তম এবং বিজ্ঞানী আবদুল্লাহ আলমুতীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কচি-কাঁচা মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৬ ও ২৭ ডিসেম্বর চিত্রাঙ্কন, আবৃত্তি, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি শাখায় প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বম্বে সুইটস ও কোম্পানির প্রধান উপদেষ্টা ডি ডি ঘোষাল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার আসাদুজ্জামান, মেলার সহসভাপতি কবি রবিউল হুসাইন। সভাপতিত্ব করেন মেলার পরিচালক ইব্রাহিম খালেদ।