জয়া মডেল আর ইমন ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু ছবির শুটিংয়ের ফাঁকে জয়া আহসান ও ইমন
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু ছবির শুটিংয়ের ফাঁকে জয়া আহসান ও ইমন

এবার একসঙ্গে অভিনয় করছেন ইমন ও জয়া আহসান। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির সিক্যুয়ালে জয়া দেশের জনপ্রিয় মডেল আর ইমন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। গত শনিবার রাজধানীর লেকসার্কাস কলাবাগানের একটি শুটিং বাড়িতে ছবিটির শুটিং করেছেন পরিচালক সাফিউদ্দিন সাফি।
শুটিংয়ের ফাঁকে জয়া বলেন, ‘এখনো আমার মূল চরিত্রের অভিনয় শুরু হয়নি। মাত্র এক দিন কাজ করেছি। মাস খানেক পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো লাগছে।’
ইমন বলেন, ‘ছবিতে আমি একরোখা স্বভাবের ছেলে। ক্রিকেটার হিসেবে সুপারস্টার। ছবিতে জয়ার সঙ্গে আমার সম্পর্কটা কী, তা এখনই বলতে চাইছি না। শুধু এতটুকু বলব, এটি একটি রোমান্টিক গল্পের ছবি।’
প্রথমটির সঙ্গে মিল রেখে নতুন ছবির নাম রাখা হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।