জয়ার বাইকে মাহফুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিওতে তোলা ছবিতে জয়া আহসান ও মাহফুজ আহমেদ
স্টুডিওতে তোলা ছবিতে জয়া আহসান ও মাহফুজ আহমেদ

রাজধানীর কুড়িল বিশ্বরোড দিয়ে একটি মোটরবাইকে ছুটে চলেছে৷ চালাচ্ছেন জয়া আহসান, পেছনে বসে আছেন মাহফুজ আহমেদ৷ মোটরসাইকেলটিকে অনুসরণ করছে ক্যামেরা৷ কিছুক্ষণ পর জানা গেল, একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে৷ চিত্রটি গতকাল রোববার দুপুরের৷

শুটিংয়ের ফাঁকে কথা হলো মাহফুজের সঙ্গে৷ জানান, বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন তিনি৷ মোটরসাইকেল জয়া কেমন চালাচ্ছেন? মাহফুজ বলেন, অনেক ছেলের চেয়ে জয়া মোটরসাইকেল খুব ভালো চালাচ্ছেন৷

মাহফুজ আহমেদ আর জয়া একসঙ্গে অভিনয় করেছেন চ্যানেল আইয়ের ১৭৫ পর্বের ধারাবাহিক নাটক চৈতা পাগল-এ৷ এরপর ঈদের নাটক ভালোবাসা এই পথেঘাটেতেও কাজ করেন তাঁরা৷ ইদানীং তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন জিরো ডিগ্রি ছবিতে৷ আগামী সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি৷ জয়া বলেন, ‘অনেক দিন পর বিজ্ঞাপনচিত্রের কাজ করছি৷ দারুণ আনন্দ পাচ্ছি!’