জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও অজয় দেবগনের মতো তারকাদের জরিমানা গুনতে হয়েছে একসময়। এবার গুনতে হলো সালমান খানকে। জনসমক্ষে ধূমপানের দায়ে সম্প্রতি ২০০ রুপি জরিমানা দিতে হয়েছে এই তারকাকে। পাঞ্জাবের পাতিয়ালায় বডিগার্ড ছবির শুটিং চলছিল। নিমরানা নামে একটি হোটেলের লবিতে আয়েশি ভঙ্গিতে বসে ধূমপান করছিলেন সালমান। পরের দিন স্থানীয় একটি দৈনিকে ধূমপানরত সালমানের ছবিটি ছেপে দেয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে স্থানীয় প্রশাসন। জনসমক্ষে ধূমপানের দায়ে জরিমানা করা হয় সালমানকে। ওয়েবসাইট।