জলকন্যার সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝলমলে আলো, জিবে জল আনা খাবার আর দারুণ অন্দরসাজ তো আছেই। এবার উপভোগ করতে পারবেন মন-মাতানো সংগীতও। মারমেইড গ্যালারি ক্যাফের ঢাকার গুলশান শাখায় আয়োজন করা হয়েছে সংগীতসন্ধ্যা। এর মধ্যে ১৫ জুন হয়ে গেল জ্যাজ-সন্ধ্যা। এদিন গান করেন সাশা অ্যান্ড ফ্রেন্ডস দলের সদস্য সাশা, জন, আশরিন, ইমরান, মাইকেল ও নাফিজ। কাল ২৯ জুন আবার আয়োজন হবে সংগীতসন্ধ্যা। গান করবেন অরণ্য ব্যান্ডের সদস্যরা। যাঁরা মারমেইড ক্যাফেতে খেতে আসবেন, তাঁরা বাড়তি কোনো খরচ না করেই উপভোগ করতে পারবেন গান।