জলজ পঙিক্তমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী আনিসুজ্জমানের ৩৫টি জলরঙের কাজ নিয়ে তাঁর ১৩তম একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে বাড়ি ৯, রোড ৩৬, গুলশান-২-এর ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভে। ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে এই প্রদর্শনী, চলবে ১৭ তারিখ পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মূলত তাঁর ছাপচিত্রের জন্যই খ্যাতিমান। তবে এবার তিনি জলরঙে নদী ও নৌকা নিয়ে কাজ করেছেন। নদীতীরের পলিমাটির ধূসর রং, নানা আকৃতির নৌকা উঠে এসেছে এক স্মৃতিমেদুর মায়াবী ব্যঞ্জনা নিয়ে। প্রদর্শনীটি বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।