জলদস্যু ডেপের পকেট ভারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলদস্যুগিরি করেই জনি ডেপ এখন কোটিপতি! ধারণা করা হচ্ছে, সামনে আরও ভারী হচ্ছে এই হলিউড তারকার পকেট। বুঝতেই পারছেন, ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর কথাই হচ্ছে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবিটির চতুর্থ কিস্তি অন স্ট্রেঞ্জার টাইডস এরই মধ্যে বড় ঝড় তুলেছে বক্স অফিসে। ঘরে তুলেছে ৬০ কোটিরও কিছু বেশি পাউন্ড। আর ডেপ এ পর্যন্ত এই ছবিতে অভিনয় করেই কামিয়েছেন ২০ কোটি পাউন্ড। সবার ধারণা, আসছে পর্বেও বড় একটা দাও মারবেন ডেপ। ওয়েবসাইট।