জলরঙে নিসর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের নিসর্গ ও জনপদ নিয়ে আঁকা প্রায় ১০০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। প্রদর্শনীর শিরোনাম ‘শিল্পীর চোখে মৌলভীবাজার’। এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ।গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মনসুর উল করিম। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের পরিচালক মুশফিক আহমেদ।গত বছরের ৫ থেকে ৯ জুন নবীন-প্রবীণ ১৬ জন শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে মৌলভীবাজারে একটি জলরং আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো নিয়েই এই প্রদর্শনী। আর্ট ক্যাম্পে অংশ নিয়েছিলেন শিল্পী হাশেম খান, বীরেন সোম, রেজাউল করিম, নাসিম আহমেদ নাদভী, বিমানেশ চন্দ্র বিশ্বাস, নাসিমা নাফিজ, সামছুল আলম, গোলাম রব্বানী, আলপ্তগীন তুষার, তরিকত ইসলাম, শাফিন ওমর, আবদুস সাত্তার, বিকাশ আনন্দ, কামালুদ্দি, সাদেক আহমেদ ও সোহাগ পারভেজ। প্রদর্শনী চলবে ৫ জুলাই পর্যন্ত।গণনাট্য সংঘের ৫০ বছরসেমিনারের শিরোনাম ‘গণনাট্য সংঘের ৫০ বছরের পথচলা ও জননাট মঞ্চের সফদর হাসমি’। আয়োজন করে বাংলাদেশ পথনাটক পরিষদ। সহযোগিতা দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনায় অংশ নেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, আনু মুহাম্মদ, নিরাঞ্জন অধিকারী, ম. হামিদ, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, জাহিদ রিপন প্রমুখ।কবিতা উৎসবে ‘মুক্তিযুদ্ধ’‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’ স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চলছে সপ্তাহব্যাপী জাতীয় আবৃত্তি উৎসব। এর আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার উৎসবের পঞ্চম দিনে প্রাধান্য পায় মুক্তিযুদ্ধবিষয়ক আবৃত্তি ও পাঠ। অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি দল।ফেনী আবৃত্তি সংসদের বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘রুখে দাঁড়াও রাজাকার’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের কার্যক্রম। এর গ্রন্থনা করেন আলমগীর হোসেন, নির্দেশনা দেন বাবলু ও মম। আবৃত্তিতে অংশ নেন মোর্শেদ, বাবলু, স্বদেশ, প্রিয়া প্রমুখ।নারায়ণগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক একাডেমি পরিবেশন করে ‘এক বীরাঙ্গনা কাব্য’। নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ আমি বীরাঙ্গনা বলছি অবলম্বনে এটি গ্রন্থনা ও নির্দেশনা দেন রণজিৎ কুমার। আবৃত্তিতে অংশ নেন লাকী ওসমান, সৌরি ছোঁয়া, রীমা দাস, রাজীব বাঙ্গাল প্রমুখ।ময়মনসিংহের শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্র জয়দেব সাহার নির্দেশনায় পরিবেশন করে ‘সময় ৭১’। আবৃত্তিতে অংশ নেন লিয়া, ন্যান্সী, রুপা, রানা প্রমুখ। রবিশঙ্কর মৈত্রের নির্দেশনায় ‘মুক্ত করো ভয়’ পরিবেশন করে স্বরবৃত্ত। আবৃত্তিতে অংশ নেন ববি আখতার, এ কে আজাদ, ফারজানা আফজা প্রমুখ।অনিমেষ আইচের নির্দেশনায় ক’জনা পরিবেশন করে ‘বিদ্রোহ কৈবর্ত’। আবৃত্তিতে অংশ নেন তৌফিক রহমান, অলোক বসু, অনিমেষ কর. ফারহানা ডোরা প্রমুখ।এ ছাড়া গতকাল উৎসবে আবৃত্তি পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধ্বনি এবং টাঙ্গাইলের সোনার তরী আবৃত্তি সংসদ।উৎসবে আজ শুক্রবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে দলীয় ও একক আবৃত্তি। কাল শনিবার উৎসবের শেষ দিন। বেঙ্গলে ‘প্রাণের খেলা’ ‘বউ কথা কও’, ‘সাঝের পাখিরা’, ‘শূন্য এ বুকে’, ‘আমি পথ মঞ্জরী’, ‘বরষা ঐ এলো’, ‘পরদেশী মেঘ’—গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সংগীতানুষ্ঠান প্রাণের খেলায় এসব গান পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গান ছাড়াও ছিল এবাদুল হক সৈকতের সেতার বাদন।