জলরঙে প্রকৃতির জলছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আর্ট সেন্টারে শিল্পী মিন্টু দের চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন দুই দর্শক । ছবি: প্রথম আলো
ঢাকা আর্ট সেন্টারে শিল্পী মিন্টু দের চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন দুই দর্শক । ছবি: প্রথম আলো

শিল্পী মিন্টু দে জলরঙের এক কুশলী শিল্পী, তাঁরও প্রধান উপজীব্য প্রকৃতি। মিন্টুর ছবিতে অনবরত খেলা করে আকাশ ও নদীর কাব্য। এসব ছবি নিয়েই ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে চলছে শিল্পী মিন্টু দের সাত দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘রঙে জলে নিসর্গ’। ১১ এপ্রিল শুরু হওয়া এ প্রদর্শনীর আজ শেষ দিন। চলবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।