জলি-মিলির ‘বউ শাশুড়ির থেরাপি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদা মল্লিক জলি আর ফারহানা মিলি এবার নামছেন ‘শাশুড়ি’ ও ‘বউয়ের’ ভূমিকায়। তরিকুল ইসলাম পরিচালিত এ নাটকের নাম ‘বউ শাশুড়ির থেরাপি’। নাটকের গল্প বউ ও শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে হলেও শেষে সব দ্বন্দের অবসান হয়। এতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, গল্পটি ব্যতিক্রম মনে হওয়ায় কাজ করতে রাজি হই। দেখা যাবে, শাশুড়ি ওয়াহিদা মল্লিক জলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হচ্ছে। শেষে চিকিত্সকের পরামর্শে একটি ওষুধের মাধ্যমে দুজনের সম্পর্ক ভালো হয়ে যায়। নাটকটিতে কিছু শিক্ষনীয় বিষয়ও রয়েছে। আশা করছি, তা দর্শকদের ভালো লাগবে।ওয়াহিদা মল্লিক জলি বলেন, এ মাসের শেষের দিকে নাটকটির শুটিং শুরু হবে।উল্লেখ্য, এটি ওয়াহিদা মল্লিক ও ফারহানা মিলি অভিনীত দ্বিতীয় নাটক। এর আগে তাঁরা সুমন আনোয়ারের ‘পলাশের রং’ নামের নাটকে কাজ করেছিলেন।