জলির আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলি
জলি

গেল মার্চ মাসের কথা, চলচ্চিত্রের নায়িকা হিসেবে দুই নতুন মুখ নুসরাত ফারিয়া ও জলিকে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচয় করে দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘আশিকী’ ছবির মাধ্যমে বড়পর্দায় নুসরাত ফারিয়ার অভিষেক হলেও জলির অপেক্ষার পালা শেষ হয়নি। এর মধ্যে জলি অভিনীত ‘অঙ্গার’ ছবির শুটিং শেষ হয়েছে। এখন বাকি প্রেক্ষাগৃহে এ ছবির মুক্তি। তার আগেই ছবির টিজার দিয়ে আত্মপ্রকাশ হয়ে গেল জলির। গত সপ্তাহে জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে এ ছবির ১ মিনিটের একটি টিজার মুক্তি দেওয়া হয়েছে।
ছোটপর্দা কিংবা বড়পর্দা যাই হোক না কেন, পর্দায় নিজেকে প্রথম দেখার আনন্দে রোমাঞ্চিত জলি। তিনি বলেন, ‘১ মিনিটের এই টিজারের মাধ্যমে পর্দায় প্রথম নিজেকে দেখলাম। খুব ভালো লাগছে। অনেকেই টিজারটা দেখেছেন। তাঁরাও প্রশংসা করছেন।’
তবে, জলি জানিয়েছেন ছবির টিজার ছাড়া আগে নিজের মধ্যে কিছুটা শঙ্কাও কাজ করছিল। এখন সে শঙ্কা কেটে গেছে।
যৌথ প্রযোজনার এই ছবিতে জলির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম।
এদিকে, ‘অঙ্গার’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানিয়েছেন, আসছে জানুয়ারি মাসের ২২ তারিখে দুই বাংলায় একই সঙ্গে এ ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে।