জলির 'বয়ন বয়ান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে নতুন প্রদর্শনীকক্ষ বেঙ্গল আর্ট লাউঞ্জে গত শনিবার শুরু হয়েছে শিল্পী দিলারা বেগম জলির পেইন্টিং, ড্রয়িং, স্থাপনা ও ভিডিও শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী। ‘বয়ন বয়ান’ শীর্ষক তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী। নৃতত্ত্ববিদ সাঈদিয়া গুলরুখ ছিলেন বিশেষ অতিথি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ড্যান মজীনা, চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদসহ দেশের সুপরিচিত অনেক শিল্পী উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।
প্রদর্শনী আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।