জলের ধারার জলরং কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়াটিক সোসাইটিতে গতকাল জলের ধারা আয়োজিত জলরং কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও ​অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা l ছবি: প্রথম আলো
এশিয়াটিক সোসাইটিতে গতকাল জলের ধারা আয়োজিত জলরং কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও ​অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা l ছবি: প্রথম আলো

আমাদের দেশে ছবি আঁকার প্রধান মাধ্যম জলরং। ছবি আঁকার এ মাধ্যমকে আরও বেগবান ও এর চর্চাকে প্রসারিত করার লক্ষ্যে জাতীয়ভাবে ষষ্ঠবারের মতো এক কর্মশালার আয়োজন করেছে ‘জলের ধারা’। গতকাল রাজধানীর নিমতলী আনন্দবাজারে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ১২ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, অলকেশ ঘোষ, বীরেন সোম, জলের ধারা অ্যাসোসিয়েশনের শিল্পীসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী।
কর্মশালার উদ্বোধনীতে এর অন্যতম উদ্যোক্তা শিল্পী সোহাগ পারভেজ জানান, কর্মশালায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সব আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কর্মশালা চলবে ধানমন্ডি লেক, সোয়ারীঘাট, সদরঘাট, চিড়িয়াখানা, আমিনবাজার, বাবুবাজার ইত্যাদি জায়গায়।