জলেশ্বরীর জাদুকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলেশ্বরীর জাদুকর বইয়ের মোড়ক উন্মোচন করেন (বাঁ থেকে) বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, লেখক সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক l ছবি: প্রথম আলো
জলেশ্বরীর জাদুকর বইয়ের মোড়ক উন্মোচন করেন (বাঁ থেকে) বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, লেখক সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক l ছবি: প্রথম আলো

এক দিন আগে, রোববার সৈয়দ শামসুল হক ৮০ বছর পেরিয়ে ৮১ ছুঁলেন। তাঁর ৮০ বছর পূর্তির আনন্দময় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে প্রকাশিত হলো সম্মাননা সংকলন জলেশ্বরীর জাদুকর। সোমবার বিকেলে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন কথাপ্রকাশের স্বত্বাধিকারী জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, অধ্যাপক রফিকুল ইসলাম, আতাউর রহমান, আমজাদ হোসেন, আনিসুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় সৈয়দ হকের জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র।
গ্রন্থটিতে অন্তর্ভুক্ত হয়েছে দুই বাংলার ১১০ জন খ্যাতিমান লেখকের লেখা। এসব লেখায় সৈয়দ শামসুল হকের সৃষ্টিসমূহের সামগ্রিক বিশ্লেষণ করা হয়েছে। রচনাগুলোয় উঠে এসেছে তাঁর কবিতা, নাট্য পর্যালোচনা, চলচ্চিত্র ও সংগীত, প্রবন্ধ-নিবন্ধের বিশ্লেষণ, মুক্তিযুদ্ধ-সম্পর্কিত সৃষ্টিকর্মের আলোচনাসহ নানা বিষয়। এসবের সঙ্গে সংযুক্ত হয়েছে কবির যাপিত জীবনের নানা সময়ের আলোকচিত্র। সম্পাদনা করেছেন শামসুজ্জামান খান, জাকির তালুকদার ও পিয়াস মজিদ। প্রকাশ করেছে কথাপ্রকাশ।